০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ও অলি মনোনয়নপত্র দাখিল করবেন আজ

বেঙ্গল আই ডেস্ক | জাতীয় ও রাজনীতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমাদান আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় সূত্র অনুযায়ী, দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন।

অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে প্রার্থী করেছে। আজ তার মনোনয়নপত্রও জমা দেওয়ার কথা রয়েছে।

একনজরে রাষ্ট্রপতি নির্বাচন

বিষয়তথ্য
মনোনয়নপত্র জমা১৩ আগস্ট
সময়সকাল ১০টা–বিকেল ৪টা
বিএনপির সম্ভাব্য প্রার্থীমির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ দলীয় জোটের প্রার্থীকর্নেল (অব.) অলি আহমদ
মনোনয়নপত্র বাছাই১৬ আগস্ট
প্রার্থিতা প্রত্যাহার১৮ আগস্ট বিকেল ৪টা
ভোট গ্রহণ২০ আগস্ট
ভোটের সময়দুপুর ২টা–বিকেল ৫টা

বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আজ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে প্রার্থীর নাম চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এরপর দলের পক্ষ থেকে বেলা ২টার দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

অলি আহমদের মনোনয়নপত্রও জমা আজ

বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে প্রার্থী করেছে।

ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আজ বেলা ১১টার দিকে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

১৯৯১ সালে প্রথম সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত হয়। একই বছরের ৮ অক্টোবর দেশে সংসদীয় পদ্ধতির অধীনে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।

সে নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেন।

আবদুর রহমান বিশ্বাস পেয়েছিলেন ১৭২ ভোট এবং বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

১৯৯১ সালের নির্বাচনে ভোটদানের চিত্র

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে। জামায়াতে ইসলামী ও সিপিবির সংসদ সদস্যরাও ভোটদানে বিরত ছিলেন।

বিএনপির সব সংসদ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে ভোট দেন। স্বতন্ত্র সদস্য নূরুল ইসলাম মনি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও আবদুর রহমান বিশ্বাসকে ভোট দেন।

অন্যদিকে গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে ভোট দেন। আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু ভোট দিতে সংসদে উপস্থিত হননি।

সেদিন সংসদকক্ষে চারটি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা ৫ মিনিটে। প্রায় পৌনে ৬টায় ফল ঘোষণা করা হয়।

৩৫ বছর পর আবারও ভোট

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।

এবার সাধারণ ভোটাররা সরাসরি ভোট দিতে পারবেন না। জাতীয় সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল রয়েছে। সংরক্ষিত নারী আসনে রয়েছেন ৫০ জন সংসদ সদস্য। সব মিলিয়ে বর্তমানে ৩৪৯ জন এমপি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।

সংসদে কোন দলের কত সদস্য

বর্তমান সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন এবং জামায়াতে ইসলামীর ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র ৮ জন, এনসিপির ৮ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ জন সদস্য রয়েছেন।

অন্যান্য দলের মধ্যে ইসলামী আন্দোলন, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণপরিষদ, খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংসদ সদস্য রয়েছেন।

ভোট নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাভুটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে এবং সাংবাদিকদের জন্যও বসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
১২৭ Time View