০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাকির নায়েকের জন্য হাফেজ আবু রায়হানের কুরআন তিলাওয়াত

বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান তার সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছেন, যা খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাফেজ আবু রায়হান সম্মান প্রদর্শনের ভঙ্গিতে ড. জাকির নায়েকের সামনে দাঁড়িয়ে তিলাওয়াত করছেন।

ড. জাকির নায়েক ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন এবং তিলাওয়াত শেষে হাফেজ আবু রায়হানের সঙ্গে মুসাফাহা করেন। হাফেজ আবু রায়হান ভিডিও প্রকাশের সময় বলেছেন, এটি তার জন্য অনেক সৌভাগ্যের বিষয়।

ভিডিওটি ১৩ মার্চ দুপুরে জাকির নায়েকের ফেসবুক পেজে প্রকাশ করা হলেও, হাফেজ আবু রায়হানের নিজস্ব ভেরিফায়েড পেজে এটি ৪ মার্চ থেকেই দেখা যায়। হাফেজ আবু রায়হান একই দিনে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ড. জাকির নায়েক স্যারের সঙ্গে দেখা হলো, আলহামদুলিল্লাহ’।

তিনি জাকির নায়েকের সাধারণ জীবনযাপনকেও উল্লেখ করেছেন এবং প্রার্থনা জানিয়েছেন, মহান আল্লাহ তাঁকে মৃত্যু পর্যন্ত ইসলামের প্রকৃত সেবক হিসেবে কবুল করুন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫৬ Time View