০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলে খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন ৫ বাংলাদেশি

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসরে অংশ নিতে বাংলাদেশের পাঁচজন ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা ১২ এপ্রিল পর্যন্ত লিগটিতে খেলতে পারবেন।

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজের আগেই মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনদের দেশে ফিরতে হবে।

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। একই দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন। অন্যদিকে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে তিনি পেশোয়ার জালমিতে নাহিদ রানার সঙ্গে খেলবেন। আর রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি (পিন্ডিজ) দলের হয়ে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পাঁচ ক্রিকেটারকেই নির্দিষ্ট সময়ের জন্য এনওসি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজের কারণে ১২ এপ্রিল পর্যন্ত তাদের ছাড়পত্র কার্যকর থাকবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, জাতীয় দলের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোনো খেলোয়াড়ের টি-টোয়েন্টি দক্ষতা উন্নয়নের সুযোগ থাকলে এবং তার বিকল্প থাকলে তাকে বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:১৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২৯ Time View