০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ডোরেমন’ নির্মাতা সুতোমু শিবায়ামা আর নেই

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘ডোরেমন’-এর নির্মাতা সুতোমু শিবায়ামা মারা গেছেন। গত ৬ মার্চ ৮৪ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।

তার মৃত্যুর খবরে জাপানের অ্যানিমেশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রতিষ্ঠিত স্টুডিও আজিয়াদো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ১৭ মার্চ প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, ‘ডোরেমন’ ধারাবাহিকের পরিচালনায় তিনি দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ‘নিন্তামা রান্তারো’ ধারাবাহিকের প্রধান পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার অবদান স্মরণ করে বিভিন্ন মহল গভীর শ্রদ্ধা জানিয়েছে।

জাপানি অ্যানিমেশন জগতে সুতোমু শিবায়ামাকে একজন পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয়। ‘ডোরেমন’-এর মতো জনপ্রিয় সিরিজকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নবিতা ও শিজুকার মতো চরিত্রগুলো তার পরিচালনায় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। এছাড়া তিনি এই সিরিজভিত্তিক একাধিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেন।

১৯৬৩ সালে একটি অ্যানিমেশন প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে বহু জনপ্রিয় অ্যানিমেশন নির্মাণ করেন এবং একসময় নিজেই স্টুডিও প্রতিষ্ঠা করেন।

‘ডোরেমন’ ছাড়াও ‘চিবি মারুকো’সহ আরও অনেক জনপ্রিয় অ্যানিমেশন ধারাবাহিক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অ্যানিমেশন শিল্পে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে জাপান সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাকে আজীবন সম্মাননা প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:১৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২৪ Time View