০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে ১০ গ্রামে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রায় ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও সুরেশ্বরের অনুসারীরা ওই এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন।

স্থানীয় অনুসারী আব্দুস সালাম, সেকান্দার, সবুজ ও আলী আকবরসহ কয়েকজন জানান, তারা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সময় অনুযায়ী দুই ঈদ উদযাপন করে আসছেন।

এ বিষয়ে ইমাম মাওলানা সৈয়দ মো. মকসুদ খান বলেন, সুরেশ্বরের মুরিদরা তাদের অনুসারীদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন এবং তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করেন। এতে তাদের কোনো সমস্যা নেই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৩২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২১ Time View