০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাস ভাড়া নিয়ে কুদ্দুস বয়াতির মজার মন্তব্য ভাইরাল
ঈদকে সামনে রেখে অতিরিক্ত বাস ভাড়া নিয়ে আলোচনা চললেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি দাবি করেছেন, এবার কোথাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। এই প্রসঙ্গেই মজার মন্তব্য করেছেন জনপ্রিয় পালাকার কুদ্দুস বয়াতি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঘটনা সত্য নাকি? শুনলাম অনেক জায়গায় বাস ভাড়া নিতে চাচ্ছে না। যাত্রীরা জোর করে ভাড়া দিচ্ছে।’
এরপর পোস্টের মন্তব্যে আরও রসিকতা করে তিনি লেখেন, ‘আবার শুনলাম জোর করে দিলে উল্টো জরিমানা করতেছে।’
তার এই মজার স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পোস্টটিতে দুই হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং আড়াই শতাধিক নেটিজেন মন্তব্য করেছেন।


























