০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সূচি বদলাবে না, ইরানকে সাফ জানাল ফিফা

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে ম্যাচ মেক্সিকোতে সরানোর দাবি জানিয়েছিল ইরান। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

তিনি জানিয়েছেন, বিশ্বকাপের নির্ধারিত সূচি পরিবর্তন করা হবে না এবং সব ম্যাচ পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক উত্তেজনার প্রেক্ষিতে ইরান সরকার ও ফুটবল ফেডারেশন বলেছিল, তাদের পক্ষে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা সম্ভব নয়। তারা লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত তিনটি গ্রুপ ম্যাচ মেক্সিকোতে সরানোর অনুরোধ জানায়।

তবে বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভা শেষে ইনফান্তিনো স্পষ্ট করে দেন, সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। তিনি বলেন, ফিফা বিশ্বকাপ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

ফিফা সভাপতি আরও বলেন, ফুটবল দিয়ে সব রাজনৈতিক সমস্যা সমাধান করা সম্ভব নয় এবং ফিফা কোনো ভূরাজনৈতিক দ্বন্দ্ব মেটানোর সংস্থা নয়।

তবে তিনি ফুটবলের মাধ্যমে শান্তি ও দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের বার্তা তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইনফান্তিনোর এই অবস্থানের পর এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইরানের ওপরই রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:১৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২২ Time View