০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ উদযাপন করেছেন মুসল্লিদের একটি অংশ।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলোনিপাড়া এলাকায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান। নামাজে নারী-পুরুষসহ প্রায় ১০০ জন মুসল্লি অংশ নেন। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও ওই এলাকার একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছে। তবে জেলার অধিকাংশ এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে পরদিন ঈদ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জামাতে অংশ নেওয়া স্থানীয় মেহেদী হাসান জানান, ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর মহাদেবপুর, ধামইরহাট ও পোরশা ছাড়াও পাশের জয়পুরহাট ও বগুড়া জেলা থেকেও মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করেন।

ঈদের জামাতের ইমাম মাওলানা কামারুজ্জামান বলেন, শাওয়াল মাসের প্রথম দিনই ঈদ করার কথা হাদিসে রয়েছে। তাই তারা সেই অনুযায়ী ঈদের নামাজ আদায় করেছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
১৮ Time View