০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কেউ নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: জামায়াতের আমির

দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে এসেছে। জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, দেশবাসীর প্রত্যাশা—দেশে কেউ আর নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবে না। মানুষ যেন ভয়ভীতিমুক্তভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারে। সমাজে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না এবং নাগরিকরা জানমাল ও সম্মানের নিরাপত্তা পাবে।

তিনি আরও বলেন, দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে—এটাই মানুষের প্রত্যাশা। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে এবং গণভোটে অধিকাংশ মানুষ এর পক্ষে মত দিয়েছে। তবে এটি বাস্তবায়নে সরকারের অনীহা দেখা যাচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও ঐক্যের বার্তা বহন করে। এ দিনে সব ভেদাভেদ ভুলে সমাজে দয়া, সাম্য ও সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০২:০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
২৭ Time View