যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড়দের ন্যূনতম বেতন ৩ লাখ ডলার
যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড়দের জন্য নতুন চুক্তিতে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ কোটি ৭৪ লাখ টাকার সমান।
আগের চুক্তিতে এই ন্যূনতম বেতন ছিল ৬৬ হাজার ৭৯ ডলার। ফলে নতুন চুক্তির মাধ্যমে খেলোয়াড়দের বেতন প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দলগুলোর স্যালারি ক্যাপ বা বেতনসীমাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
২০২৫ সালে লিগের স্যালারি ক্যাপ ছিল ১৫ লাখ ডলার, যা ২০২৬ সালে বেড়ে ৭০ লাখ ডলারে উন্নীত হবে। চুক্তির মেয়াদ শেষে ২০৩৩ সালে এই অঙ্ক ১ কোটি ডলারে পৌঁছানোর কথা রয়েছে।
এই সাত বছর মেয়াদি চুক্তিতে বেতন বৃদ্ধির পাশাপাশি খেলোয়াড়দের জন্য নতুন রাজস্ব ভাগাভাগির ব্যবস্থাও যুক্ত করা হয়েছে। এর ফলে লিগের মোট আয়ের ২০ শতাংশ খেলোয়াড়রা পাবেন।
উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউএনবিএ) প্রেসিডেন্ট ওগউমিকে বলেন, এই চুক্তি খেলোয়াড়দের মূল্য ও ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন এবং এটি লিগে পেশাদারত্বের নতুন মানদণ্ড তৈরি করবে।


























