০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের দল ঘোষণা

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার মার্চ উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই সময়ে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

এই দুই ম্যাচ সামনে রেখে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক করে শক্তিশালী দল ঘোষণা করেছেন দেশম। চোট কাটিয়ে দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে, যিনি গত বছরের শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি।

অধিনায়ক এমবাপ্পেও দলে ফিরেছেন। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। আসন্ন ম্যাচে ব্রাজিলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে তার লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

তবে অ্যাঙ্কেলের চোটে তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা এই দলে জায়গা পাননি। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি।

দলে অন্যতম চমক হিসেবে জায়গা পেয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র।

প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে আছেন—

গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:১৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
২০ Time View