০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে হবে: পানিসম্পদ মন্ত্রী

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

সোমবার (২৩ মার্চ) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি এখনো মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। তাদের এমন প্রভাব থাকার পেছনে কেউ না কেউ আড়ালে সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন ও এলাকাবাসীকে একসঙ্গে কাজ করে এলাকাকে মাদকমুক্ত করতে হবে এবং এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রী ইতোমধ্যে এর কার্যকারিতা প্রমাণ করেছেন। লক্ষ্মীপুরের প্রতিটি পরিবারের কাছেও এই সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও ফার্মাস কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধীরে ধীরে সারা দেশে বাস্তবায়ন করা হবে।

এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৫১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৩৩ Time View