০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি জানিয়েছেন, একজন শিল্পীর আসল পরিশ্রম পর্দার আড়ালেই হয় এবং শেষ পর্যন্ত কাজই তার প্রকৃত পরিচয় তুলে ধরে।

একসময় ‘সিরিয়াল কিসার’ ইমেজে পরিচিত ইমরান এখন অভিনয়ের বৈচিত্র্য দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন। ‘চেহরে’ সিনেমায় অমিতাভ বচ্চন এবং পরবর্তীতে অক্ষয় কুমারের সঙ্গে কাজ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

ক্যারিয়ারের শুরুতে ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জান্নাত’ ও ‘আশিক বানায়া আপনে’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও তার অভিনয় দক্ষতার চেয়ে ইমেজ নিয়েই বেশি আলোচনা হতো।

ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ, বিশেষ করে সন্তানের অসুস্থতার কারণে একসময় অভিনয় থেকে বিরতিও নেন তিনি। তবে ফিরে এসে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান বলেন, করোনা পরবর্তী সময় তার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। এই সময়ে তিনি নীরবে নিজের ওপর কাজ করেছেন—চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা পর্যন্ত।

তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিতে সাফল্য ও ব্যর্থতা—দুটিই মানুষকে বিচলিত করতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, প্রতিটি মুহূর্ত উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

ইমরানের ভাষায়, জীবনে উত্থান-পতন থাকবেই। খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার পথ তৈরি করে।

তিনি আরও বলেন, নিজের অভিনয় দক্ষতা নিয়ে তিনি কখনো সন্দিহান ছিলেন না, তবে সফল হতে অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়—আর সেই সমন্বয়ই এখন তার জীবনে ঘটছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১৯ Time View