০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’-এ এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার টাঙিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে তেলের মজুত যাচাই করলে দেখা যায়—

  • পেট্রোল: ২,৩৬৮ লিটার
  • ডিজেল: ৩,৭৬০ লিটার
  • অকটেন: ৩,৬৫৫ লিটার

মোট মজুত পাওয়া যায় ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি, যা থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

এ অনিয়মের কারণে পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জাকির মুন্সী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
২২৬ Time View