০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও অভিনয়ে পান্থ কানাই

ছবিতে পান্থ কানাই

এ এইচ রানা । বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী পান্থ কানাই আবারও চলচ্চিত্রে অভিনয়ে ফিরছেন। শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এ তাকে দেখা যাবে বলে জানা গেছে। যদিও অভিনয়ের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই গায়ক।

এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল পান্থ কানাইয়ের।

এদিকে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং ইতোমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। পাশাপাশি শাকিবের বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান ও রোজি সিদ্দিকীকে।

উল্লেখ্য, শুক্রবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
২৪৩ Time View