০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের কঠিন সময়ে পাশে নেই কেউ—তৌসিফের আক্ষেপ

তৌসিফ আহমেদ

এ এইচ রানা । বিনোদন ডেস্ক
এক সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ বর্তমানে কঠিন শারীরিক সমস্যার মধ্য দিয়ে সময় পার করছেন। গত তিন-চার বছরে তিনি দুইবার হার্ট অ্যাটাক এবং একবার ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরের শেষ দিকে স্ট্রোক করে মাথায় গুরুতর আঘাত পান, যার ফলে তাকে ২৭টি সেলাই দিতে হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

তৌসিফ আহমেদ

বেঙ্গল আই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌসিফ জানান, অস্ত্রোপচারের পর আগের চেয়ে কিছুটা সুস্থ থাকলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি। একা চলাফেরা করা তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। হঠাৎ করেই তার মস্তিষ্ক সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়, ফলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে—যা আগে থেকে বুঝতেও পারেন না তিনি। চিকিৎসকদের মতে, এটি এক ধরনের বিরল সমস্যা, যা মাথায় আঘাতজনিত ট্রমার কারণে তৈরি হয়েছে।

তৌসিফ বলেন,
“গত ডিসেম্বরে স্ট্রোক করার পরই চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। প্রথমে পরিবার রাজি না থাকলেও পরে পরিস্থিতি বুঝে সম্মতি দেয়।”

তৌসিফ আহমেদ

শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক কষ্টের কথাও তুলে ধরেন এই শিল্পী। দীর্ঘদিন সংগীত অঙ্গনে কাজ করলেও দুঃসময়ে সহকর্মী বা প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাশে পাননি বলে আক্ষেপ করেন তিনি।
তার ভাষায়,
“আমি কখনো কারও কাছে সাহায্য চাইনি। কিন্তু খোঁজ নেওয়ার জন্যও কেউ ফোন করেনি—এটা খুব কষ্টের। কিছু কথা, কিছু সান্ত্বনা অনেক শক্তি দেয়, সেটারই অভাব অনুভব করি।”

চিকিৎসা ব্যয়বহুল হলেও পরিবারের সহায়তায় তার চিকিৎসা চলছে বলে জানান তৌসিফ। ভক্তদের কাছে তিনি আর্থিক সহায়তা নয়, বরং দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে তৌসিফ আহমেদ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় গান—যেমন ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘দু’চোখে গোপনে’, ‘এক পলকে’ ও ‘আমার জান পাখি ময়না’।

সব প্রতিকূলতার মধ্যেও আবার গানে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সুস্থ থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন গান নিয়ে ফিরতে চান এই শিল্পী। পাশাপাশি শ্রোতাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তৌসিফ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
৯০ Time View