০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

ছবিঃ সংগৃহীত

শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক মাধ্যমে নিজেকে নানান রূপে মেলে ধরেন এই তারকা। এবারও তার ব্যতিক্রম ঘটল না। হালকা গোলাপী রঙের একটি নজরকাড়া গাউনে ধরা দিলেন তিনি। এর মাধ্যমে ভক্তদের ফের নজর কাড়লেন এই নায়িকা।

সোমবার নিজের ফেসবুক পেজে একটি ফ্যাশন শুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই লাস্যময়ী মডেল-অভিনেত্রী। মূলত, সদ্য আয়োজিত লাক্স সুপারস্টার প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নজরকাড়া এই গোলাপি গাউনে, এই সাজে দেখা গিয়েছিল তাকে।

প্রকাশ করা ছবিতে দেখা যায়, মিমের পরনে অফ-শোল্ডার সেই গাউনের পেছনে রয়েছে দীর্ঘ ট্রেইল। গলায় ঝলমলে পাথরের নেকলেস, হাতে স্বচ্ছ গ্লাভস এবং পরিপাটি চুলে তিনি যেন এক রাজকীয় আভা ছড়াচ্ছেন। সঙ্গে নানা ভঙ্গিতে পোজ আলাদা মাত্রা এনে দেয়।

ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘গ্রেস, চার্ম, অ্যান্ড আ টাচ অব রয়্যালটি’, অর্থাৎ, লাবণ্য, আকর্ষণ এবং রাজকীয়তার এক অপূর্ব ছোঁয়া।

মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। নেটিজেনরা মন্তব্য ঘরে প্রিয় তারকার এই স্নিগ্ধ-রাজকীয় রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টারের মুকুট জয়ের মাধ্যমে শোবিজে পা রাখা বিদ্যা সিনহা মিম দীর্ঘ সময় ধরে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন। একই প্ল্যাটফর্মের এবারের আয়োজনের জুরি বোর্ডে ছিলেন অভিনেত্রী। এবারের আসরের গালা ডে তে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দিয়েছেন তিনি।

উল্লেখ, অভিনয়ের পাশাপাশি শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি নিয়মিত কাজ করছেন মিম। ব্যস্ততার মাঝেও দেশের বাইরে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান; সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন এই তারকা। আর মাঝে মাঝে এমন নজরকাড়া লুকে ধরা দিয়ে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৫৬ Time View