০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে মোমবাতি বিতরণ করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

মোমবাতি বিতরণ করছেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: কালবেলা

জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি।

এ সময় স্থানীয়দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে তেলের কোনো সংকট নেই বলা হলেও বাস্তবে মানুষ দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে।

তিনি আরও বলেন, সংসদে বিষয়টি তুলে ধরা হলেও সরকার তা অস্বীকার করছে। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে।

এ সময় এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১০:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
২০০ Time View