০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শককে হাসিয়েছেন যিনি, আজ জীবনযুদ্ধে লড়ছেন সেই তপন

ক্যানসারে আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন, সহায়তা চায় পরিবার

আনন্দে ভরিয়ে রাখা সেই মুখ আজ নীরব—মৃত্যুর সঙ্গে লড়ছেন অভিনেতা তারিকুজ্জামান তপন। একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে কৌতুকাভিনয়ের মাধ্যমে দর্শকদের হাসিয়েছেন যিনি, আজ তিনি নিজেই কঠিন অসুস্থতার কারণে হাসি ভুলে গেছেন।

বর্তমানে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তপন। পরিবারের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, গত ডিসেম্বর তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকেরা নিশ্চিত করেন, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। ইতোমধ্যে তাকে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে।

তপনের শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। তিনি ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছেন না, প্রায়ই বমি হচ্ছে এবং শরীরজুড়ে তীব্র ব্যথা অনুভব করছেন।

চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। অন্যদিকে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে সরকার, সহকর্মী ও সমাজের সকল শ্রেণির মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছে পরিবার। তাদের বিশ্বাস, সবার সহযোগিতা পেলে আবারও সুস্থ হয়ে উঠতে পারেন প্রিয় এই অভিনেতা।

উল্লেখ্য, তারিকুজ্জামান তপন একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন। বিশেষ করে কমেডি চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘জোড়া শালিক’, ‘হাতছানি’সহ আরও বেশ কিছু নাটক ও চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৩৪৬ Time View