০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানিসম্পদমন্ত্রীর স্বাক্ষর জাল করে জমি লিজের চেষ্টা, গ্রেফতার ২

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির ভুয়া সিল ও স্বাক্ষর জাল করে জমি লিজ নেওয়ার চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন কালিগঞ্জের মোস্তাফিজুর রহমান ও দেবহাটার আব্দুর রহিম।

পুলিশ জানায়, একটি চক্র মন্ত্রীর ভুয়া সিল ও জাল স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ নেওয়ার চেষ্টা করে। বিষয়টি নির্বাহী প্রকৌশলীর সন্দেহ হলে তিনি স্বাক্ষর যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হন এবং পুলিশকে খবর দেন।

পরে অভিযুক্তরা কার্যালয়ে এসে তদবিরের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৩২ Time View