০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে শুভশ্রী

আবারও রাজপথে দেখা গেল টালিউডের ‘লেডি সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তবে এবার নিজের জন্য নয়, স্বামী রাজ চক্রবর্তীর হয়ে ভোটের প্রচারে অংশ নেন তিনি।

ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তীর সমর্থনে রোববার (২৬ এপ্রিল) বিকালে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেন শুভশ্রী। ব্যারাকপুরের লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত রোড শো-তে ব্যাপক জনসমাগম ও কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায়।

প্রচারের শুরুতে স্থানীয় একটি মন্দিরে পূজা দেন শুভশ্রী। এরপর নীল-সাদা শাড়িতে সেজে হুড খোলা জিপে স্বামী রাজের পাশে বসে প্রচার চালান তিনি। জনপ্রিয় এই তারকা যুগলকে কাছ থেকে দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ ও ভক্তরা। অনেকে প্রিয় নায়িকার সঙ্গে হাত মেলানোর সুযোগও পান।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে রাজের জয়ের পেছনেও শুভশ্রীর সক্রিয় প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করা হয়।

এদিন প্রচারের মধ্যেই সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিও নিয়েও মন্তব্য করেন রাজ চক্রবর্তী। ওই ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধা ভোটার তার পা ধুয়ে দিচ্ছেন, যা নিয়ে সমালোচনা তৈরি হয়।

এ প্রসঙ্গে রাজ বলেন, “আমি এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। উনি আমাকে সন্তানের মতো এবং ভক্তিভরে পা ধুয়ে দিয়েছেন। আমি কোনো বিতর্কে যেতে চাই না।”

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে এলাকার ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজও শেষ করতে চান।

এদিকে শুভশ্রী এখনও সরাসরি রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, দুই সন্তান ও অভিনয়ের ব্যস্ততার কারণে শুভশ্রী রাজনৈতিক দায়িত্ব নিতে আগ্রহী নন, তবে স্বামীকে সমর্থন জানাতে পাশে থাকছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর জনপ্রিয়তা এবং শুভশ্রীর তারকা প্রভাব—দুই মিলিয়ে নির্বাচনী প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছে তৃণমূল কংগ্রেস।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৩১ Time View