০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের যে সিনেমা দেখে অঝোরে কেঁদেছিলেন আমির

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান মানেই পর্দায় নিখুঁত অভিনয় আর পর্দার পেছনে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু এই কঠোর পরিশ্রমী অভিনেতার ভেতরেও যে একজন আবেগী মানুষ লুকিয়ে আছে, তা আরও একবার প্রকাশ পেল তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

রেডিও মির্চি-কে দেওয়া ওই সাক্ষাৎকারে আমির খান জানান, তিনি রোমান্টিক সিনেমার ভীষণ ভক্ত এবং আবেগঘন দৃশ্য দেখলে প্রায়ই নিজেকে ধরে রাখতে পারেন না।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, করণ জোহরের অভিষেক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ দেখার সময় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছিলেন। সেই সময় তিনি তার তৎকালীন স্ত্রী রিনা দত্তের সঙ্গে রাজকমল থিয়েটারে সিনেমাটি দেখতে গিয়েছিলেন।

কুছ কুছ হোতা হ্যায়-এ শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জীর অভিনীত প্রেমকাহিনি আমিরকে এতটাই নাড়া দেয় যে সিনেমার একাধিক দৃশ্যে তিনি কেঁদে ফেলেন।

সবচেয়ে মজার ঘটনা হিসেবে আমির জানান, কান্নার সময় রুমাল না থাকায় তিনি পাশে থাকা রিনা দত্তের ওড়না দিয়ে চোখ মুছতে থাকেন। এতে ওড়নার সূক্ষ্ম জরির কাজ ঘর্ষণে নষ্ট হতে থাকে এবং তার চোখেও অস্বস্তি তৈরি হয়।

হাসতে হাসতে আমির বলেন, “আমি রোমান্টিক সিনেমার জন্য পাগল। এমন ছবি দেখলে আমি খুব কাঁদি।”

পর্দার বাইরের এই আবেগী আমির খানকে সবশেষ বড় পর্দায় দেখা গেছে সিতারে জমিন পার সিনেমায়, যেখানে তিনি একজন বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৩৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৩০ Time View