০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে দিল্লির লজ্জার রেকর্ড

আগের ম্যাচে ২৬৪ রান করেও জয় পায়নি দিল্লি ক্যাপিটালস। সেই হতাশা কাটতে না কাটতেই পরের ম্যাচে আরও বাজে পারফরম্যান্স করে দলটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ৭৫ রানে অলআউট হয়ে যায় তারা।

যদিও এটি আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর নয়, তবুও ম্যাচের শুরুতেই ভয়াবহ ধস নামিয়ে এক লজ্জাজনক রেকর্ড গড়ে দিল্লি। মাত্র ৮ রানে ৬ উইকেট হারিয়ে দলটি নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়ে।

পাওয়ার প্লেতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথম ৬ ওভারে দিল্লি তোলে মাত্র ১৩ রান, হারায় ৬ উইকেট—যা আইপিএল ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের, যারা তুলেছিল ১৪ রান।

এছাড়া পাওয়ার প্লেতে ৬ উইকেট হারানোর ঘটনাও খুবই বিরল। এর আগে ২০১১ সালে কোচি টাস্কার্স কেরালা এমন নজির গড়েছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
২৭ Time View