০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা মামলায় চার আসামির স্বীকারোক্তি

কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় চারজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাতে ৬নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির খাস কামরায় ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে র‍্যাব গ্রেফতার করে। পরে তাদের সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়।

আদালতে জবানবন্দিতে সোহাগ, এমরান, রাহাত ও সুজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। অপর আসামি ইসমাইল হোসেন জনির ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সবাইকে কারাগারে পাঠানো হয়।

এর আগে চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। পরদিন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। পরিবার জানায়, সর্বশেষ ফোন কলে তার কণ্ঠ সন্দেহজনক মনে হয়েছিল।

মামলার তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে, এটি প্রায় ডিটেক্টের পর্যায়ে রয়েছে। পরিবারের পক্ষ থেকে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
৫০ Time View