০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইঞ্জুরড মদ্রিচের অস্ত্রোপচার সম্পন্ন, বিশ্বকাপে কি খেলবেন?

ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক ও এসি মিলান মিডফিল্ডার লুকা মদ্রিচ সম্প্রতি গুরুতর চোটে পড়েছেন। ইতোমধ্যে তার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে এই কিংবদন্তির বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়

তবে ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচের দৃঢ় বিশ্বাস, তার সেরা তারকা সময়মতো সুস্থ হয়ে মাঠে ফিরবেন।

রোববার (২৬ এপ্রিল) ইতালিয়ান লিগ সিরি’আ-তে এসি মিলান ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচে ম্যানুয়েল লোকাতেলির সঙ্গে বল দখলের লড়াইয়ে মাথায় মাথা লেগে সংঘর্ষে মদ্রিচ গুরুতর চোট পান। বিষয়টি তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছিল।

মদ্রিচের বর্তমান ক্লাব এসি মিলান নিশ্চিত করেছে, ৪০ বছর বয়সি এই মিডফিল্ডার তার বাঁ দিকের ‘জাইগোম্যাটিক বোন’ বা গালের হাড়ে জটিল ফ্র্যাকচারের শিকার হয়েছেন। তবে সুখবর হলো, তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। যদিও চোটের গুরুত্ব বিবেচনায় এই মৌসুমের বাকি ম্যাচগুলোতে মিলানের হয়ে তিনি আর মাঠে নামতে পারছেন না

গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে মিলানে যোগ দেওয়ার পর ৩৬ ম্যাচে অংশ নিয়ে তিনি দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন।

বিশ্বকাপের আগে দলের প্রাণভ্রমরার এমন চোটে দুশ্চিন্তা বাড়লেও ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচ দালিচ বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘লুকার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করেছি। আমি নিশ্চিত যে বিশ্বকাপে খেলার জন্য ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবে। আমাদের পূর্ণ সমর্থন ওর সঙ্গে আছে। অধিনায়ক হিসেবে ও-ই আমাদের বড় আসরে নেতৃত্ব দেবে।’

যদি মদ্রিচ সুস্থ হয়ে ফেরেন, তবে এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। ২০০৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ১৯টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন তিনি। তার নেতৃত্বেই ২০১৮ সালে ক্রোয়েশিয়া রানার্সআপ এবং ২০২২ সালে তৃতীয় স্থান অর্জন করে। ২০১৮ আসরেই মদ্রিচ বিশ্বকাপের গোল্ডেন বল জেতার গৌরব অর্জন করেছিলেন।

উল্লেখ্য, আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই টুর্নামেন্টে ‘গ্রুপ এল’-এ ক্রোয়েশিয়ার অন্য দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
২৭ Time View