০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলীর ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই বিতর্ক, নায়ক রোশানের অভিযোগ কী?

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত নতুন সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ মুক্তির আগেই বিতর্কে পড়েছে। সিনেমাটি নিয়ে সবচেয়ে বড় অভিযোগ—চুক্তি অনুযায়ী সম্মানী পরিশোধ না করেই মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ কারণে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল রোশান প্রচার কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২–২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামের এই সিনেমাটির শুটিং শেষে পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়, আগামী ৮ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক-নায়িকা ও সংশ্লিষ্টদের প্রচারে না দেখা যাওয়ায় শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন।

নায়ক জিয়াউল রোশান জানান, তিনি আট লাখ টাকার চুক্তিতে সিনেমাটিতে কাজ করেছেন। শর্ত ছিল ডাবিংয়ের আগেই পুরো পারিশ্রমিক পরিশোধ করা হবে। কিন্তু এখনো সেই টাকা পরিশোধ করা হয়নি। তাই তিনি প্রচার কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

অন্যদিকে শবনম বুবলী বর্তমানে ঢাকায় থাকলেও সরাসরি প্রচারে অংশ নিতে পারছেন না। তবে তিনি ভিডিওবার্তা ও সামাজিকমাধ্যমে সিনেমার প্রচারে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

পরিচালক জানিয়েছেন, সংশ্লিষ্ট সবাইয়ের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই আনুষ্ঠানিক প্রচার শুরু করা হবে।

প্রযোজক পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি তাদের প্রথম সিনেমা এবং কিছু আর্থিক জটিলতার কারণে বিলম্ব হয়েছে। তবে নায়কের বকেয়া দ্রুত পরিশোধ করা হবে এবং সমস্যা সমাধান হবে বলে তারা আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৮:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
২৪ Time View