০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ

রোমানিয়ায় বসবাসরত অবৈধ বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর এসেছে। দেশটির সরকার একটি জরুরি অধ্যাদেশ জারি করে নির্দিষ্ট শর্তে অবৈধ কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক ঘোষণায় জানায়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ অনুযায়ী এই সুযোগ তৈরি হয়েছে। অফিসিয়াল গেজেটে প্রকাশিত এই সিদ্ধান্তের আওতায় নন-ইইউ দেশ থেকে আসা যেসব কর্মী বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এখন নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ পাবেন।

বিশেষ করে যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করে পরে অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়েছেন—তারা এই সুবিধা নিতে পারবেন। যেমন, ওয়ার্ক ভিসায় গিয়ে নির্ধারিত প্রতিষ্ঠানে কাজ না পাওয়া বা ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পাওয়ার কারণে অনেকেই অবৈধ হয়ে পড়েন।

এছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান ট্যাক্স জমা না দেওয়া বা প্রয়োজনীয় কাগজপত্র ঠিকভাবে সম্পন্ন না করলেও কর্মীরা অবৈধ হয়ে যেতে পারেন।

এই নতুন নিয়ম অনুযায়ী, অবৈধ হয়ে পড়া কর্মীদের ৬০ দিনের মধ্যে রোমানিয়ার ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করতে হবে। পাশাপাশি একটি বৈধ নিয়োগকর্তা খুঁজে নিয়ে নতুন করে ওয়ার্ক পারমিট নিতে হবে এবং পরে টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নতুন হওয়ায় প্রক্রিয়ায় কিছু জটিলতা থাকতে পারে। প্রয়োজনে দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে যাদের বিরুদ্ধে ইতোমধ্যে দেশত্যাগের নির্দেশ রয়েছে বা যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই সুবিধা পাবেন না।

এই সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৩৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
৩৬ Time View