০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতেও হারের ধারায় বাংলাদেশ নারী দল, সিরিজ জিতল শ্রীলঙ্কা

বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য হতাশার খবর—ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়াতে হলো টাইগ্রেসদের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও ২৫ রানে পরাজিত হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। উল্লেখ্য, এর আগে ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।

টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা করে ধীরগতিতে। ইনিংসের পঞ্চম ওভারে ৯ রান করা ওপেনার হাসিনি পেরেরাকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষ্ণা। এরপর অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৭ বলে ৪২ এবং ইমেশা দুলানির ২৭ রানে দলকে এগিয়ে নেন।

৯৩ রানে ৩ উইকেট হারানোর পর হার্ষিতা সামারাবিক্রমা ও নিলাকশিকা সিলভার জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাদের ৩৭ বলে ৬১ রানের জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ পায় দলটি। সামারাবিক্রমা ২৯ বলে ৪৯ রান করেন, আর সিলভা অপরাজিত থাকেন ২২ রানে।

বাংলাদেশের হয়ে তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস পাওয়ার প্লেতে তুলে নেন ৪৬ রান। দিলারা ২৩ রান করে আউট হন, আর জুয়াইরিয়া করেন ২৯ রান।

তবে মিডল অর্ডারে ব্যাটিং ধীরগতির হয়ে পড়ায় ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ও সোবাহানা মোস্তারি দ্রুত আউট হলে চাপ বাড়ে। শেষ দিকে শারমিন আক্তার ও রিতু মনির চেষ্টা সত্ত্বেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। শারমিন আক্তার অপরাজিত ৪৪ রান করেন।

৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত হন শ্রীলঙ্কার কাভিশা দিলহারি।

আগামী ২ মে একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৩৭ Time View