০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফল প্রকাশের দিন দেবের বাড়িতে ঘটলো অঘটন

এ এইচ রানা । বিনোদন ডেস্ক

দেব। ছবি: সংগৃহীত

নির্বাচনের ফল প্রকাশের উত্তেজনার মধ্যেই দুঃসংবাদে ভেঙে পড়লেন টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। ব্যস্ততার এই সময়েই তিনি হারিয়েছেন তাঁর প্রিয় পোষ্য কুকুর ‘লাকি’-কে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) সকালে দক্ষিণ কলকাতার সাউথ সিটির বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে লাকি। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যের মতোই ছিল এই পোষ্য, যার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন অভিনেতা।

দেবের বাসায় দুটি পোষ্য থাকলেও লাকিই ছিল তাঁর সবচেয়ে কাছের। রাজনৈতিক ব্যস্ততা ও শুটিং সূচির মাঝেও পোষ্যদের জন্য আলাদা সময় রাখতেন তিনি। বিদেশ সফর শেষে বাড়ি ফিরলে পোষ্যদের আনন্দঘন অভ্যর্থনার মুহূর্তগুলো প্রায়ই ভক্তদের সঙ্গে শেয়ার করতেন দেব।

দক্ষিণ কলকাতার সাউথ সিটির ফ্ল্যাটে দেবের দুইটি পোষ্য থাকত, যার মধ্যে লাকি ছিল দেবের সবচেয়ে আদরের। ছবি: অভিনেতার ফেসবুক

লাকির মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, “তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলি, লাকি। শান্তিতে থাক। খুব তাড়াতাড়ি আবার ফিরে আয়।”

লাকির মৃত্যুর পর দেব সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। ছবি: সংগৃহীত

শুধু বাসায় নয়, শুটিং সেটেও লাকিকে সঙ্গে রাখার অভ্যাস ছিল দেবের। ‘কিডন্যাপ’ সিনেমার ‘মনটা কথা শোনে না’ গানের রিহার্সালের সময়ও লাকি ছিল তাঁর পাশে।

ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও শোক প্রকাশ করেন। অনেকেই দেবের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৭৭ Time View