০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মালয়ালম অভিনেতা সন্তোষ কে. নাইর নিহত

অনলাইন ডেস্ক । বেঙ্গল আই নিউজ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সন্তোষ কে. নাইর। মঙ্গলবার (৫ মে) ভোরে ভারতের কেরালা রাজ্যের পাথানামথিট্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রীও গাড়িতে ছিলেন এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদন অনুযায়ী, সকালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন সন্তোষ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৮২ সালে ‘ইথু জাঙ্গালুদে কথা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে অভিষেক হয় তার। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি। খলনায়ক ও হাস্যরসাত্মক চরিত্রে তার অভিনয় ছিল বিশেষভাবে প্রশংসিত।

১৯৬০ সালের ১২ নভেম্বর তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন সন্তোষ। তার পুরো নাম সন্তোষ কেশবন নাইর। তার বাবা সিএন কেশবন নাইর ছিলেন একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মা পি. রাজলক্ষ্মীম্মা ছিলেন একজন শিক্ষিকা।

ব্যক্তিজীবনে অভিনেতা মোহনলাল-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা দু’জনই এমজি কলেজে একসঙ্গে পড়াশোনা করেছেন।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মোহানিয়াত্তম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে তাকে। ছবিটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে এবং আগামী ৮ মে থেকে নেটফ্লিক্স-এ স্ট্রিমিং শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
৭০ Time View