০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের।

ঝড়

দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই কৃষক ও শ্রমিক, যারা মাঠে ধান ও ভুট্টা কাটার কাজ করছিলেন।

বুধবার (৬ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত নওগাঁ, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ময়মনসিংহ ও নাটোরে এসব ঘটনা ঘটে।

এর মধ্যে নওগাঁয় তিনজন, জামালপুরে একজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং নাটোরে একজনের মৃত্যু হয়েছে।

জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাখেতে কাজ করার সময় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবক মারা যান। স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন।

নওগাঁর নিয়ামতপুর ও মহাদেবপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা সবাই মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নিহত হন কৃষক ইউসুফ আলী (৩৫)।

ময়মনসিংহের নান্দাইলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষক।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটার সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক ওবাইদুল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
২৫ Time View