০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লা লিগা জয়ের উৎসবে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা গেল ইয়ামালকে।
লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওপেন-টপ বাসে উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার।
বার্সেলোনার রাস্তায় হাজারো সমর্থক দলের শিরোপা উদযাপনে অংশ নেন।
রোববার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ২৯তম লা লিগা শিরোপা জেতে বার্সেলোনা। টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলার পর স্পেনের বার্সেলোনা শহর ফিলিস্তিনপন্থি আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।
শহরটিতে নিয়মিত ফিলিস্তিনের সমর্থনে মিছিল হয়েছে এবং গাজায় সহায়তা পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।


























