০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কামাভিঙ্গাকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ফ্রান্সের
২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। তবে দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
কোচ দিদিয়ের দেশমের জন্য এটি হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এই কোচের অধীনেই আবারও শিরোপার স্বপ্ন দেখছে দলটি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আছেন ওসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও রায়ান শেরকির মতো তারকারা।
প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ প্লেমেকার রায়ান শেরকি। রক্ষণে থাকছেন আর্সেনালের উইলিয়াম সালিবা।
এদিকে কামাভিঙ্গার পাশাপাশি বাদ পড়েছেন রান্দাল কোলো মুয়ানিও। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তার মিস করা সুযোগ এখনো আলোচনায় রয়েছে।


























