০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা আর নেই। শুক্রবার রাত ২টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান সিনহা সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।

মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।

১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান সিনহা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা সম্পন্ন করার পর ব্যাংকিং খাতে কর্মজীবন শুরু করেন। পরে পারিবারিক প্রতিষ্ঠান একমি গ্রুপে যোগ দিয়ে ১৯৮৩ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তোলারাম কলেজে পড়াকালে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দিয়ে দলটির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৩০ Time View