০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর জেলা শাখা।

শনিবার সন্ধ্যায় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম।

ঘোষিত তালিকা অনুযায়ী, গাজীপুর সদর উপজেলা থেকে মোহাম্মদুল্লাহ, শ্রীপুর থেকে অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান খান, কাপাসিয়া থেকে সেফাউল হক এবং কালীগঞ্জ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও বিভিন্ন উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি জেলার ৩৯টি ইউনিয়নের মধ্যে ২৬টিতে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইসমাইল পাঠানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:২৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৩৯ Time View