০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ২৩২ রানে গুটিয়ে বড় লিড বাংলাদেশের

দারুণ বোলিং নৈপুণ্যে পাকিস্তানকে মাত্র ২৩২ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচের তৃতীয় সেশনের শুরুতেই সফরকারীদের ইনিংস গুঁড়িয়ে দেন টাইগার বোলাররা।

দিনের শুরু থেকেই পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আব্দুল্লাহ ফজল। দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস।

এরপর দ্রুতই ফিরে যান প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান আজান ওয়াইস। তাসকিনের সুইংয়ে বিভ্রান্ত হয়ে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। ৩৪ বলে মাত্র ১৩ রান করেন এই ব্যাটার।

চাপে পড়ে গেলেও কিছুটা প্রতিরোধ গড়েন শান মাসুদ ও বাবর আজম। তবে তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২১ রান করে আউট হন মাসুদ।

এরপর সৌদ শাকিলকেও বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

লাঞ্চের পর বাবর আজম ও সালমান আগা দলকে টেনে তোলার চেষ্টা করেন। ৫৫ রানের জুটি গড়েন তারা। বাবর ৬৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩১তম টেস্ট ফিফটি। তবে বড় ইনিংস খেলতে পারেননি। নাহিদ রানার গতিময় বলে ৬৮ রান করে ক্যাচ দেন মিড অনে।

এরপর একে একে সাজঘরে ফেরেন সালমান আগা, মোহাম্মদ রিজওয়ান ও হাসান আলী। স্পিনে দারুণ নিয়ন্ত্রণ দেখান তাইজুল ইসলাম।

শেষদিকে সাজিদ খান চারটি ছক্কা হাঁকিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ২৩২ রানে তাকে ফিরিয়ে দেন নাহিদ রানা। ফলে প্রথম ইনিংসে ৪৬ রানের বড় লিড পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
৫৭ Time View