০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবেগঘন বার্তায় বার্সেলোনাকে বিদায় জানালেন লেভান্ডভস্কি

বার্সেলোনার সঙ্গে পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। চলতি মৌসুম শেষেই স্প্যানিশ ক্লাবটি ছাড়ছেন এই পোলিশ ফুটবলার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে বিদায়ের কথা জানান তিনি।

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেন লেভান্ডভস্কি। চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন করে আর চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বিদায়ী বার্তায় তিনি লেখেন, কঠিন চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা কয়েকটি বছর কাটানোর পর এবার নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। বার্সেলোনার হয়ে শিরোপা জয়ে অবদান রাখতে পেরে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সমর্থকদের ভালোবাসা সবসময় মনে থাকবে এবং কাতালুনিয়া তার জীবনের বিশেষ একটি অংশ হয়ে থাকবে।

বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন লেভান্ডভস্কি। চলতি মৌসুমেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

কোচ হ্যান্সি ফ্লিক বলেন, তরুণ ফুটবলারদের জন্য লেভান্ডভস্কি একজন অনুকরণীয় উদাহরণ।

তবে এখনো নতুন কোনো ক্লাবের নাম প্রকাশ করেননি এই অভিজ্ঞ স্ট্রাইকার। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
২৮ Time View