০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে ঘিরে উল্লাসে মাতল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল দল ঘোষণার সময় নেইমারের নাম উচ্চারণ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সাংবাদিকরা। এমনকি পরিস্থিতি সামাল দিতে কয়েক মুহূর্তের জন্য নাম ঘোষণা বন্ধ রাখতে হয় কোচ কার্লো আনচেলত্তিকে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ সামনে রেখে প্রায় ৭০০ সাংবাদিকের উপস্থিতিতে দল ঘোষণা করেন আনচেলত্তি।

নেইমারের অন্তর্ভুক্তি শুধু সংবাদ সম্মেলনেই নয়, গোটা ব্রাজিলজুড়েই আলোড়ন তোলে। সেই আবেগ ধরা পড়ে ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলোর প্রতিক্রিয়াতেও।

দল ঘোষণার সময় টেলিভিশনের পর্দায় নেইমারের ছবির পাশে লেখা ছিল ‘বাতে নো পেইতো’, যার বাংলা অর্থ ‘বুকে হাত দাও’। এই দৃশ্য দেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন মার্সেলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে চিৎকার, মুষ্টি উঁচিয়ে উদযাপন এবং হাসিমুখে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।

ভক্তদের মতে, এই মুহূর্ত ব্রাজিল দলের খেলোয়াড়দের গভীর বন্ধুত্ব ও নেইমারের প্রতি দেশের মানুষের ভালোবাসারই প্রতিফলন।

৩৪ বছর বয়সী নেইমার সাম্প্রতিক বছরগুলোতে একাধিক চোটে ভুগলেও এখনো ব্রাজিল দলের অন্যতম বড় ভরসা। তার উপস্থিতি দলের মনোবল বাড়াবে বলেই মনে করছেন সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৪০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
২৫ Time View