০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রা শুরু করছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

দেশের সর্ব-উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে শুরু হবে শিক্ষা কার্যক্রম।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। গত ৭ মে তিনি বিশ্ববিদ্যালয়টির প্রথম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মতবিনিময় সভায় তিনি শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটি জাতীয় প্রতিষ্ঠান হলেও এর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের নিবিড় সম্পর্ক রয়েছে। এর ভাবমূর্তি নির্ভর করে দেশে-বিদেশে এর সুনামের ওপর। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঠাকুরগাঁওয়ের সুনামও জড়িয়ে আছে।

উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে এটি গড়ে তুলতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

দীর্ঘদিনের অবহেলিত ও প্রান্তিক জেলা ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তে স্থানীয় সুধীমহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।

সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দ্রুতই দেশের অন্যতম সেরা ও যুগোপযোগী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৭৫ Time View