০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রেণিকক্ষে অসুস্থ ১৫ শিক্ষার্থী হাসপাতালে

পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ করে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার পরপরই অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

অসুস্থদের মধ্যে ১১ শিক্ষার্থী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। চিকিৎসা শেষে কয়েকজনকে বাড়ি পাঠানো হয়েছে।

ভর্তি শিক্ষার্থীরা হলো- রুপিয়া খাতুন, সায়মা খাতুন, আরাফাত রহমান, সুমাইয়া খাতুন, জান্নাতুল, আয়েশা সিদ্দিকা, সাবিহা, জান্নাতুল ফেরদৌস, খাদিজা খাতুন ও সোমাইয়া খাতুন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক জানান, ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী প্রথমে অসুস্থ হয়ে পড়লে পরে আরও ১৫ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে যায়। এতে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে প্রথমে উৎকট গন্ধ পাওয়া যায়। এরপর তাদের মাথা ঘোরা ও বমিবমি ভাব শুরু হয় এবং পরে কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্ময় সাহা জানান, প্রচণ্ড গরম বা ভীতির কারণে এমন ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খরচ উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫৬ Time View