০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশুর হাট নিয়ে হয়রানির অভিযোগ জুলাই যোদ্ধাদের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুরবানির পশুর হাট পরিচালনার অনুমতি না পাওয়া, প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি ও হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকজন যোদ্ধাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই অভ্যুত্থানে আহত ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে কুরবানির পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করলে তিনি জেলা প্রশাসকের কাছে সুপারিশপত্র দেন।

তাদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও সাক্ষাৎ পাননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও একই অভিজ্ঞতার মুখোমুখি হন।

লিখিত বক্তব্যে বলা হয়, ইউএনও কার্যালয়ের বাইরে কিছু ব্যক্তি আগে থেকেই তাদের কাছে চাঁদা দাবি করছিল। পরে ইউএনওর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং হাটের অনুমতি দেওয়া হবে না বলে জানান।

জুলাই যোদ্ধাদের দাবি, প্রশাসনের আশ্বাসে তারা নিজেদের অর্থ ও সংগৃহীত ফান্ড হাটের কাজে বিনিয়োগ করেছিলেন। কিন্তু পরে কিছু ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এসে ব্যানার, সরঞ্জাম ও মালামাল ভাঙচুর করে।

তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা, আহতদের পুনর্বাসন এবং নিরাপত্তা দিয়ে পশুর হাট পরিচালনার অনুমতি দেওয়ার দাবি জানান।

তবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের পাশে পশুর হাট বসানোর কারণে গত বছর তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার মহাসড়কের পাশে হাটের অনুমোদন দেওয়া হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪৪ Time View