০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় নির্মাণ হলো আধুনিক কসাইখানা

বগুড়ায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক জেলা কসাইখানার উদ্বোধন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বগুড়া মহানগরীর জয়পুরপাড়ায় কসাইখানাটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনের পর এটি বগুড়া সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।

৫০ শতক জমির ওপর নির্মিত এই আধুনিক কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও মাংস প্রস্তুত করা যাবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং মাংস ব্যবসায়ীদের সময় ও শ্রম সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ মার্চ নির্মাণকাজ শুরু হয়ে চলতি বছরের ৩০ মার্চ শেষ হয়। বর্তমানে এটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে লোকবল নিয়োগ না হওয়ায় এখনও কার্যক্রম শুরু হয়নি।

বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুর রহমান বলেন, লোকবল নিয়োগ ও প্রশিক্ষণ শেষে কসাইখানাটি চালু করা হবে। এখানে প্রস্তুত করা মাংসে সিটি করপোরেশনের সিল থাকবে এবং সিলবিহীন মাংস না কেনার জন্য জনগণকে সচেতন করা হবে।

তিনি আরও জানান, কসাইখানায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা থাকায় পরিবেশ দূষণের আশঙ্কা নেই।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, আধুনিক কসাইখানা চালু হলে অসুস্থ পশু জবাই ও নিম্নমানের মাংস বিক্রির মতো অনিয়ম কমে যাবে এবং মানুষ নিরাপদ মাংস পাবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:৩৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৪১ Time View