০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আগুন, ছয় দোকান ভস্মীভূত

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী জানান, মার্কেটের মোট ১২টি দোকানের মধ্যে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী বলেন, আগুন দেখতে পেয়ে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৪৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
৩৭ Time View