০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনে শুভেচ্ছা তারেক রহমানকে

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আলাপকালে তিনি বাংলাদেশ সরকারপ্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। কথোপকথনে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করার ব্যাপারেও উভয় নেতা আশাবাদ ব্যক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
২৬ Time View