০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয় গত রোববার (১৫ ফেব্রুয়ারি)। ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাসায় ফিরেছেন তিনি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাতা বলেন, রোববারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। এখন তানিয়া আগের চেয়ে অনেকটা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

এদিকে পরিবারের তরফ থেকে জানা যায়, চিকিৎসক তাকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আরও কিছু পরীক্ষাও বাকি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক যেগাযোগমাধ্যমে নিজের ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় বসে এক তোড়া ফুল হাতে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।

জানা যায়, বেশ কিছুদিন ধরেই নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। কখনো তীব্র মাথাব্যথা,কখনো জ্বর-ঠাণ্ডায় আক্রান্ত হচ্ছিলেন তিনি। পরবর্তীতে দুইটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ব্রেনে টিউমার ধরা পড়ে।

অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
১৬৯ Time View