০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

“এই ঢাকা শহর মেয়েদের জন্য এক প্রেশার কুকার” — পোস্টারেই আলোচনায় রায়হান রাফীর নতুন সিনেমা

শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে ছবির ফার্স্ট অফিশিয়াল পোস্টার

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’। শনিবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার। সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা লিখেছেন, “দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।”

অফিশিয়াল পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার অভিনেত্রী—শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পোস্টারের ভিজ্যুয়ালেই স্পষ্ট, গল্পটি নারী চরিত্রদের ঘিরেই এগোবে। ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতায় চার নারীর আলাদা আলাদা যাত্রা তুলে ধরা হবে সিনেমাটিতে।

নাজিফা তুষি। ছবি: সুমন ইউসুফ

পোস্টার প্রকাশ করে রাফী আরও লিখেছেন,
“এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে…”
তিনি আশা প্রকাশ করেছেন, ছবিটি বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন ধারার সূচনা করবে।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। দীর্ঘ ২১ বছর পর ঈদ উৎসবে সিনেমা নিয়ে ফিরছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০০৪ সালে ঈদে তারা প্রেক্ষাগৃহে এনেছিল ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’।

চরকি প্রযোজিত সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’-এ বুবলী।ছবি: চরকির সৌজন্যে

এর আগে বুবলী ও রায়হান রাফী একসঙ্গে কাজ করেছিলেন চরকি প্রযোজিত ‘৭ নাম্বার ফ্লোর’ ছবিতে, যেখানে বুবলীর অভিনয় প্রশংসিত হয়। নতুন ছবিতেও নিজের চরিত্র ও গল্প নিয়ে আশাবাদী অভিনেত্রী। তিনি বলেন, গল্প ও চরিত্রে নতুন কিছু করার সুযোগ থাকায় কাজটি করতে আগ্রহী হয়েছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটির বিশেষত্ব—এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই; পুরো কাহিনি আবর্তিত হবে নারী চরিত্রদের কেন্দ্র করে। নায়কনির্ভর ঢালিউড ধারার বাইরে এমন নারীকেন্দ্রিক গল্প ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তৈরি করেছে।

— বেঙ্গল আই নিউজ

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৬২ Time View