০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে শাকিব খানের শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ কূটনীতিক ও বিশিষ্টজনরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষায় রাজপথে বুকের রক্ত ঢেলে প্রাণ দিয়েছিলেন বাঙালির সাহসী সন্তানরা। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সামাজিক মাধ্যমে শহীদদের স্মরণ করছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়ক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। পোস্টের ছবি ও ক্যাপশনে লেখা ছিল— “মাতৃভাষার জন্য জীবন দেওয়া সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।”

শেয়ার করা ভিজ্যুয়ালে চলচ্চিত্রের তিনটি ফিল্ম রোল দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে এবং পাশে রাখা হয়েছে একটি ফিল্ম রিল। নিজের পেশা—চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ফিল্ম রোলের সঙ্গে জাতির শোক, গৌরব ও অহংকারের প্রতীক শহীদ মিনারকে এক সৃজনশীল উপস্থাপনায় তুলে ধরেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৪৫ Time View