০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছোট ছোট জিনিসেই বড় আনন্দ : জয়া

রূপালি পর্দার ঝলমলে দুনিয়ার পরিচিত মুখ জয়া আহসান। তবে ক্যামেরার আলোর বাইরে তার আরেকটি সাদামাটা জগৎ আছে—যেখানে তিনি প্রকৃতির কাছাকাছি, একেবারে নিজের মতো। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও প্রকৃতির প্রতি তার টান বারবারই ধরা পড়ে। সম্প্রতি সেই ভালোবাসারই এক সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ঘরোয়া সাজে নিজের হাতে গড়া ছোট্ট বাগানের পরিচর্যায় ব্যস্ত জয়া। ভিডিওতে তাকে মাটি থেকে মুলা তুলতে দেখা যায়—মুখে প্রশান্তির হাসি।

ভিডিওর ক্যাপশনে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে—কী যে এক শান্তির অনুভূতি।’

জয়ার বিশ্বাস, জীবনের প্রকৃত তৃপ্তি বড় কোনো সাফল্যে নয়; বরং ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। নিজের বাগানে ঘরোয়া উপায়ে ফলানো সবজির আলাদা আনন্দের কথা মনে করিয়ে দিয়ে তিনি লেখেন, ‘ছোট ছোট জিনিসেই বড় আনন্দ, বিশেষ করে যখন সেটা নিজের বাগানের ঘরোয়া উপায়ে ফলানো মুলা হয়।’

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী। পর্দার গ্ল্যামার সরিয়ে মাটির কাছাকাছি থাকা এই সহজ-সরল জয়াকে দেখে মুগ্ধ নেটিজেনরা। কাজের ব্যস্ততার মাঝেও যে প্রকৃতির সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়—জয়ার এই পোস্ট যেন সেই বার্তাই পৌঁছে দিল সবার কাছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৫১ Time View