বাংলাদেশকে মিস করছি : মাহি
বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি অভিনয় দক্ষতা ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। ব্যস্ত নাট্যজীবনের মাঝেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ভক্তদের সবসময়ই আকর্ষণ করে।
তবে সম্প্রতি দেওয়া একটি পোস্টে যেন তার চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকা এক আবেগঘন অনুভূতির প্রকাশ ঘটেছে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। সেখান থেকেই নিজের একাকিত্ব আর দেশের প্রতি গভীর টান তুলে ধরেছেন এই অভিনেত্রী।
ইফতারের সময়কার অনুভূতি শেয়ার করে মাহি লিখেছেন, ‘এখানে ইফতার করা আর বাবা-মায়ের সাথে বসে ইফতার করা দিন-রাত তফাত। এখনই বাংলাদেশকে মিস করছি।’

বিদেশের ইফতারের টেবিলে আয়োজনের কোনো কমতি না থাকলেও, বাবা-মায়ের সান্নিধ্য আর দেশের পরিচিত আবহ যে অমূল্য—তার কথায় সেই আবেগই স্পষ্ট হয়ে উঠেছে।
মাহির এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দেন। অনেকেই দেশের প্রতি তার এই ভালোবাসা ও মমত্ববোধের প্রশংসা করেছেন।


























