০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুখবর পেলেন পাকিস্তানের দুই তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা চলছে। এই পর্বের পারফরম্যান্সের ওপর নির্ভর করেই সেমিফাইনালে যাবে চারটি দল। ইতোমধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এছাড়া অন্য কোনো দলের এখনও সেমিফাইনাল নিশ্চিত হয়নি।

তবে বিপদে আছে পাকিস্তান। তাদের  প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা হয়নি পাকিস্তানের। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটে হেরেছেন সালমান আগারা। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কার পড়েছে পাকিস্তান। তবে ইংলিশদের বিপক্ষে হারের পরও সুখবরই পেলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার।

আজ বুধবার ঘোষিত আইসিরিস সবশেষ র‌্যাংকিংয়ের  নতুন হালনাগাদে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান, উসমান তারিক এবং শাহিন শাহ আফ্রিদিরা সুখবর পেয়েছেন।

আগে থেকেই টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে পাঁচে ছিলেন ফারহান। গ্রুপপর্বে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি এবং সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটির দেখা পাওয়া এই পাকিস্তান ওপেনার আরও দুই ধাপ সামনে এগিয়েছেন। ব্যাটারদের র‌্যাংকিংয়ে এখন ফারহানের অবস্থান তিন নম্বরে। আর ১০ ধাপ লাফ দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। এদিকে শীর্ষে দুইয়ে আসেনি কোনো পরিবর্তন। এক নম্বরে আছেন অভিষেক শর্মা, দুইয়ে ফিল সল্ট।

অদ্ভুদ বোলিংয়ে অ্যাকশনের জন্য ক্রিকেটে আলোচিত নাম উসমান তারিক। তার বল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা। নিয়মিত উইকেটও পাচ্ছেন তিনি। এবার তারই পুরস্কার পেলেন তিনি। এক লাফে ৫৯ ধাপ এগিয়েছেন এই ডানহাতি বোলার। বর্তমানে অবস্থান করছেন ৫৫ নম্বরে।

বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদিরও। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এই পাকস্তানি বোলার এগিয়েছেন চার ধাপ। বর্তমানে তার অবস্থান ৩১ নম্বরে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:২০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৫১ Time View